ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পলাশবাড়ীতে মন্দির ও প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ।

সাংবাদিক মোঃ আহসান হাবিব দুখু মিয়া, পলাশবাড়ী প্রতিনিধি 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির ও এর প্রতিষ্ঠাতা সমাজসেবী হরিদাস চন্দ্র তরনীদাস–এর বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যাচার, অপপ্রচার ও নানাবিধ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে মন্দিরের সামনের সড়কে স্থানীয় সনাতনী সম্প্রদায়, মন্দির পরিচালনা কমিটি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিপিন বর্মন, উজ্জ্বল চন্দ্র, সূর্য সরকার, জনি ইসলাম, টগর কুমার, গৌরাঙ্গ সরকারসহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরে হরিদাস চন্দ্র তরনীদাস নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সম্মানহানি ও মন্দিরের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো অপপ্রচার বা বিভ্রান্তিতে কান না দিয়ে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত সবার কণ্ঠে ছিল একটাই বার্তা—

সত্যের জয় হোক, মিথ্যা ও অপপ্রচারের অবসান হোক, সমাজে বজায় থাকুক শান্তি ও সম্প্রীতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে মন্দির ও প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ।

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x