ঈদের আনন্দ কাটুক মেঘের রাজ্যে: পর্যটকদের আমন্ত্রণ মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
ঈদের ছুটিকে ঘিরে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে Mirinja Valley Resort & Restaurant। পাহাড়, মেঘ ও সবুজ প্রকৃতির অপূর্ব সমাহারে সাজানো এই পর্যটনকেন্দ্রটি অবস্থিত Lama এলাকায়।
রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে ভিন্নধর্মী সময় কাটাতে পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে মনোরম পরিবেশ ও নানা সুযোগ-সুবিধা। পাহাড়ের চূড়া থেকে মেঘের খেলা দেখা, সূর্যোদয়-সূর্যাস্ত উপভোগ এবং প্রকৃতির শান্ত পরিবেশে অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
বিশেষ করে ঈদের সময়টাতে এখানে ভ্রমণকারীদের ভিড় বেড়ে যায়। তাই আগেভাগেই পরিকল্পনা করে আসার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বান্দরবানের লামা এলাকায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালি পর্যটন কেন্দ্রটি পাহাড়ি সৌন্দর্য, মেঘের রাজ্য ও শান্ত পরিবেশের জন্য ইতোমধ্যেই ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
মতামত