ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দিতে স্বামীর সঙ্গে নষ্ট মোবাইল ফোন নিয়ে ঝগড়া; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

আক্কাস আলী খান 

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বামীর সঙ্গে সামান্য পারিবারিক বিরোধের জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

রোববার (৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মোছা. রুবিনা বেগম (২৫) ভীমনগর গ্রামের ফরিদ শেখের স্ত্রী এবং আলম সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামীর নষ্ট মোবাইল ফোন মেরামত করা নিয়ে রুবিনা বেগম ও তার স্বামী ফরিদ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ঘরের বাইরে চলে গেলে অভিমান করে রুবিনা বেগম নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

কিছুক্ষণ পর তার শাশুড়ি ফরিদা বেগম ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামান এবং আশঙ্কাজনক অবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, পারিবারিক অভিমান থেকেই রুবিনা বেগম এ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে স্বামীর সঙ্গে নষ্ট মোবাইল ফোন নিয়ে ঝগড়া; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x