ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালীগঞ্জে দলীয় নেতাকর্মীদের প্রতি এমপি মিলনের কঠোর বার্তা

গাজীপুর প্রতিনিধি:

এ কে এম ফজলুল হক মিলন,

 গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ) থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপির কেউ শালিস-দরবার, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা বা থানায় দালালি—এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বিভিন্ন সভায় দেওয়া বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, “কে কোন দল করেন সেটা বিষয় নয়, সবাই আমার লোক। কেউ কোনো অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অপরাধ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। কোথাও কোনো অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। জনগণ আমাকে যে উদ্দেশ্যে ভোট দিয়েছেন, সেই দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে আমি সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।”

বিভিন্ন সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই কঠোর অবস্থান নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে দলীয় নেতাকর্মীদের প্রতি এমপি মিলনের কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x