পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃশফিকুল ইসলাম তুহিন
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব Sa Ching SaChing Prue Zery (৩০০নং আসন)।
লামা উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। তিনি সকলকে ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
মতামত