ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি গাছ কাটার অভিযোগে জামায়াত নেতা অভিযুক্ত

জগন্নাথপুর (সুনামগঞ্জ), 

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা এলাকায় সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত পিয়ার আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়ন-এর শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও আহবাব মিয়া গত ২০ ফেব্রুয়ারি কোনো ধরনের অনুমতি ছাড়াই শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে থাকা দুটি প্রাপ্তবয়স্ক গাছ কেটে নেন। গাছ দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, পিয়ার আলী ও তার ভাই আহবাব হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও তারা দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিয়ার আলী বলেন, যাতায়াতের সময় গাছটি বিদ্যুতের তার ও চলাচলকারী গাড়ির সঙ্গে লাগছিল। তাই সরল বিশ্বাসে গাছ কেটে ফেলেছেন।

এ বিষয়ে মিরপুর ও সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সরকারি রাস্তার পাশ থেকে কাটা গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, অভিযোগের বিষয়টি তার জানা আছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি গাছ কাটার অভিযোগে জামায়াত নেতা অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x