ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে: মন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি): মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে দায়িত্ব পালন করলে কৃষির বিপুল সম্ভাবনা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে এবং দেশের খাদ্যনিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এ ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ বছরে চার থেকে আট মাস তুষারাচ্ছন্ন থাকলেও সীমিত কৃষি মৌসুমকে কাজে লাগিয়ে কৃষিকে অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। বাংলাদেশের অনুকূল জলবায়ু ও উর্বর মাটির কারণে সারা বছর ফসল উৎপাদনের সুযোগ থাকলেও প্রত্যাশিত অর্থনৈতিক সাফল্য অর্জনে আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি গবাদিপশুর গোবর সঠিকভাবে প্রক্রিয়াজাত ও ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে রাসায়নিক সারের ব্যবহার কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং মাটির উর্বরতা রক্ষা পাবে। “আমরা বিপুল অর্থ ব্যয় করে কেমিক্যাল সার আমদানি করছি। অথচ গোবর সঠিকভাবে ব্যবহার করতে পারলে মাটি ও পরিবেশ দুটোই সুরক্ষিত থাকবে,” বলেন তিনি।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করলে কৃষি ও খাদ্যনিরাপত্তা খাতে একটি দৃঢ় অর্থনৈতিক ভিত্তি তৈরি করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। গবাদিপশু পালনকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সহজ ঋণ ও বীমা সুবিধা প্রদান এবং বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যে ফার্মার্স কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে প্রাণিসম্পদ শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ড. মো: বয়জার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী মেধাবী নবীন কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে: মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x