সচিবালয়ে কুমিল্লা-০৯ আসনের এমপি আবুল কালামের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা: সচিবালয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, এ ধরনের সৌজন্য সাক্ষাৎকে পারস্পরিক সমন্বয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মতামত