বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাম্প্রতিক পুলিশি হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল ছিল “দীর্ঘ এক দুঃসময়”। এ সময়ে কিছু অসৎ ও দলদাস পুলিশ কর্মকর্তা ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছিল বলে তিনি অভিযোগ করেন। এর পরিণতি হিসেবে ২০২৪ সালে পুলিশবিরোধী ক্ষোভ এবং পুরো বাহিনীর নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ার চিত্র সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক ঘটনায় নিরীহ ছাত্র, সাংবাদিক ও শ্রমজীবী মানুষের ওপর “অতিউৎসাহী পুলিশের হামলা”কে তিনি বিচ্ছিন্ন ঘটনা নয় বলে উল্লেখ করেন। এটিকে পুরনো দমন-পীড়নের সংস্কৃতির প্রতিধ্বনি আখ্যা দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, রাষ্ট্রীয় শক্তি নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। জনগণের টাকায় পরিচালিত পুলিশের দায়িত্ব জনগণকে সুরক্ষা দেওয়া, দমন করা নয়। যারা পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করবে বা অতিরিক্ত বলপ্রয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সতর্ক করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, পুলিশকে জনবান্ধব হতে হবে। আইনের শাসন মানে শক্তির প্রদর্শন নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠা। দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টের ইংরেজি অংশে তিনি নতুন সরকারকে জুলাই বিপ্লবের চেতনার কথা স্মরণ রাখার আহ্বান জানান। আন্দোলনে অংশগ্রহণকারীরা দুর্নীতি বন্ধ এবং রাষ্ট্র বা পুলিশের অন্যায় সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ ছিলেন বলে উল্লেখ করেন তিনি। ভয়ের যুগ শেষ হয়েছে— নাগরিকরা আর দমন-পীড়নের মানসিকতা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন।
এছাড়া, গণমাধ্যম তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং জনগণ ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার আত্মবিশ্বাস অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। এই গণতান্ত্রিক জাগরণকে উপেক্ষা বা উল্টে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, তারা সবসময় জনগণের পাশে ছিলেন এবং ন্যায়বিচার, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে ভবিষ্যতেও অবস্থান অব্যাহত
মতামত