ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিদ্যুৎ চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি — বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতসহ বিদেশি ও বেসরকারি খাতের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, বিদ্যুৎ খাতের সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিবিড়ভাবে জড়িত। অথচ আগের সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করেছে।

মন্ত্রী বলেন, “বিদ্যুৎ চুক্তির সঙ্গে দেশের সার্বভৌমত্ব সরাসরি সম্পর্কিত। অনেক ক্ষেত্রে এসব চুক্তিতে সার্বভৌমত্বকে কার্যত গ্যারান্টি হিসেবে রাখতে হয়। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আগের সরকার প্রয়োজনীয় সতর্কতা দেখায়নি।” তার দাবি, বিগত সরকারের সময় করা বিদ্যুৎ খাতের অধিকাংশ চুক্তিই জাতীয় স্বার্থবিরোধী।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নীতি ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা। কিন্তু দেশে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও বেসরকারি খাত এবং বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের সার্বভৌমত্বের পরিপন্থি।

আদানি চুক্তিসহ বিগত সরকারের সময় করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি চুক্তি খতিয়ে দেখা হচ্ছে। যেসব চুক্তি দেশবিরোধী বলে প্রতীয়মান হবে, সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র সাত দিন হলো দায়িত্ব নিয়েছে। বকেয়া এক দিনে তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারের সময়কার পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।

আইনি জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার আলোচনার মাধ্যমে সমাধানে যেতে আগ্রহী। তবে কেউ আদালতের আশ্রয় নিলে সরকারকেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন জ্বালানি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল: বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x