ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খাদ্য অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা: খাদ্য অধিদপ্তরের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক এ.এইচ.এম. কামরুজ্জামান।

সভায় খাদ্য ব্যবস্থাপনা, খাদ্যশস্য সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং সাধারণ জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সরকারি গুদাম ব্যবস্থাপনা আধুনিকায়ন, খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অধিদপ্তরের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও বিতরণ কার্যক্রমে অনিয়ম রোধে কঠোর মনিটরিং ব্যবস্থার ওপর জোর দেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য খাতের বর্তমান কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা খাদ্য সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

শেষে খাদ্য ব্যবস্থাপনায় দক্ষতা ও সেবার মান আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খাদ্য অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x