ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি

মোঃ ফজলুল কবির গামা 

ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। এসময় ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালেও পরিচ্ছন্নতা অভিযান চালান নবনির্বাচিত সংসদ সদস্য। এসময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবাপ্রার্থী রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন।

এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলমগীর হোসেন সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু  হাসপাতালটি বিগত ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোটের আমলে নির্মাণ করা হয়। যে কারণে আওয়ামী লীগের আমলে হাসপাতালটি অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি, ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও অন্যান্য অন্যায় কাজ দমনে আমি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x