ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ভুক্তভোগী চা দোকানদার পরিবার চরম নিরাপত্তাহীনতায়।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি :

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসমাইল হোসেন অভিযোগ করে জানান, তার প্রতিবেশী শামসুন্নাহার পলি অবৈধভাবে তার নিজস্ব জমির ভেতরে প্রায় ৩ ফুট জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।

ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন,

“আমি একজন সাধারণ চা দোকানদার। কষ্ট করে কেনা অল্প জমিই আমার সম্বল। সেই জমির ভেতরে জোর করে পলি বেগম বিল্ডিং তুলেছে। আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার পরিবারকে জানে মারার হুমকি দেওয়া হয়।”

ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পৌরসভায় লিখিত দরখাস্ত দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অনেকেই জানান, প্রভাবশালী হওয়ায় অভিযুক্ত পক্ষ প্রকাশ্যে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন,

“আমি ন্যায়বিচার চাই। অবৈধ দখল উচ্ছেদ করে আমার জমি ফিরিয়ে দেওয়া হোক এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ভুক্তভোগী চা দোকানদার পরিবার চরম নিরাপত্তাহীনতায়।

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x