ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধা প্রেসক্লাবের বৈদ্যুতিক তার চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গাইবান্ধা শহরের কাঁচারী বাজার এলাকায় অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাব-এর বৈদ্যুতিক সংযোগের গুরুত্বপূর্ণ অংশ বিআরবি কেবলসের তামার তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ চুরির ঘটনা ঘটে।

প্রেসক্লাব সূত্র জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে বৈদ্যুতিক সংযোগের তার কেটে নিয়ে যায়। এতে প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কাঁচারী বাজার গাইবান্ধা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, অফিসার্স ক্লাব, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন, ম্যাজিস্ট্রেট কলোনিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রেসক্লাব অবস্থিত। এত গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও নিয়মিত পুলিশি টহল চোখে পড়ে না বলে অভিযোগ স্থানীয়দের।

তাদের অভিযোগ, পুলিশি নজরদারি দুর্বল থাকায় এ এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতারা অবাধে গাঁজা, বাংলা মদ ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করছে। মাদকসেবীরা শহরের বিভিন্ন স্থান এমনকি শহরের বাইর থেকেও এখানে এসে মাদক সংগ্রহ করছে। ফলে মাদকসেবনের পাশাপাশি চুরি ও ছোটখাটো অপরাধের ঘটনাও বাড়ছে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সচেতন নাগরিকরা বলেন, শহরের অন্যান্য এলাকার মতো কাঁচারী বাজার এলাকাতেও মাদকদ্রব্য বিক্রি ও সেবন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের নিয়মিত টহল না থাকায় এসব অপরাধ নিয়ন্ত্রণে আসছে না। তারা দ্রুত পুলিশি টহল জোরদার ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-র অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হবে। চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রায় চার মাস আগেও দুর্বৃত্তরা গাইবান্ধা প্রেসক্লাবের বৈদ্যুতিক সংযোগের তার কেটে নিয়ে যায় বলে প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধা প্রেসক্লাবের বৈদ্যুতিক তার চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x