ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আদাবরে এমব্রয়ডারি কারখানায় কিশোর গ্যাংয়ের হামলা, শ্রমিক আহত; মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের হামলায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কারখানার মালিক ও শ্রমিকরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ মূল অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবরের ১৭ নম্বর রোডে অবস্থিত আবির এমব্রয়ডারি কারখানায় এ হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিক আদাবর থানার সামনে জড়ো হয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবির এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি কিশোর গ্যাং আকস্মিক হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোস্তাফিজুর রায়হান জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন জানান, স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাসেল ওরফে কালা রাসেল ঈদ উপলক্ষে তার চাচার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাসেলের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আদাবরের কিশোর গ্যাং লিডার রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বেই হামলাটি হয়েছে। তারা দাবি করেন, রাসেল আরেক কিশোর গ্যাং লিডার রানার অনুসারী হিসেবে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করে থাকে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে ক্ষুব্ধ শ্রমিকরা রাসেলের বাড়ি ঘেরাও করলে পুলিশ তার বাবাকে হেফাজতে নেয়। পরবর্তীতে শ্রমিকরা থানার সামনে অবস্থান নেন।

তিনি আরও জানান, কারখানার মালিক জহির একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মূল অভিযুক্ত রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাকি দুজন হলেন মারুফ ও হাসান। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আদাবরে এমব্রয়ডারি কারখানায় কিশোর গ্যাংয়ের হামলা, শ্রমিক আহত; মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x