পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু :-
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের আয়োজনে আজকে শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক শহিদ দিবস ও মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী বিচারক মোসাঃ নাবিলা ফেরদাউস,থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনসহ,বীর মুক্তি যোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধানগণ,ছাত্র /ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত