যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লালমাই প্রেসক্লাব পরিবার। দিবসটি উপলক্ষে শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬ খ্রিঃ সকালে লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ-এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
একুশের সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সমবেত হন। পরে তারা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,জাতীয় দৈনিক যুগ-যুগান্তর বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, সহ-সভাপতি ও জাতীয় দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকা সাংবাদিক খান মোঃ রুবেল হোসেন, ধর্ম বিসয়ক সম্পাদক ও দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক মোঃ আবাদ মিয়া,ক্রীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকা সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, সদস্য ও সাপ্তাহিক চলন পত্রিকা সাংবাদিক মোঃ মনসুর লোকমান রাকিব, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
মতামত