চৌরঙ্গী নদীতে সেতু নির্মাণের জোর দাবি এলাকাবাসীর
এম আল আমিন, বিশেষ প্রতিনিধি
চৌরঙ্গী ঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। জলুরমুখ ও আশপাশের ২টি ইউনিয়নের বাসিন্দারা এই নদী পার হয়ে তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করেন। প্রতিদিন প্রায় হাজারেরও বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন।
এলাকায় উন্নত রাস্তাঘাট ও সেতু না থাকায় জরুরি পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের। বিশেষ করে কেউ অসুস্থ হয়ে পড়লে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এতে জীবনঝুঁকিও তৈরি হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় জনগণের প্রাণের দাবি—চৌরঙ্গী নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হোক। তারা মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এলাকার সর্বস্তরের মানুষের একটাই দাবি—
চৌরঙ্গী নদীতে দ্রুত ব্রিজ নির্মাণ করে নিরাপদ ও স্থায়ী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
মতামত