ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তিতাসে গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কুমিল্লা, তিতাস প্রতিনিধি :-পবিত্র  রমজান উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজী ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মোহাম্মদ শাহজালাল–এর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর মরহুম রেনু মিয়া গাজীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে মাছিমপুর গ্রামের ত্রিশের অধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুড়ি ৩ কেজি, ছোলা/বুট ৩ কেজি, খেসারি ডাল ২ কেজি, বেসন ১ কেজি, সয়াবিন তেল ৩ কেজি, খেজুর ২ কেজি, পেঁয়াজ ৩ কেজি, ট্যাং ১ কেজি, চিনি ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি এবং ওসমান চাল ১ বস্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক প্রভাষক হালিম সৈকত এবং গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী শাহজালালের মা মোমেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার সামগ্রী বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মোমেনা বেগম বলেন, “আমার ছেলে গাজী শাহজালালের জন্য সবাই দোয়া করবেন, যেন সে প্রতি বছর এভাবে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ যেন তার দান কবুল করেন।”

মুঠোফোনে গাজী মোহাম্মদ শাহজালাল বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা আমাদের সবার থাকা উচিত। এটি অসহায় মানুষের হক। আমি ক্ষুদ্র পরিসরে হলেও গত চার-পাঁচ বছর ধরে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছি। সকলের দোয়ায় যেন এ কার্যক্রম অব্যাহত রাখতে পারি।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, গাজী শাহজালাল স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবসহ একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তিতাসে গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x