ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৩৩ মেট্রিক টন ইফতার বিতরণ, হজ শেষে ৯ কোটি টাকা ফেরত—সততা ও সেবায় দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক ক্ষমতা বা সরকারি পদ ছাড়াই জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ–এর নেতৃত্বে চলতি রমজানে দেশের বিভিন্ন অঞ্চলে ২৩৩ মেট্রিক টন ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের হাজারো পরিবারের ঘরে পৌঁছে দেওয়া হয় এই সহায়তা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দান ও সহযোগিতার অর্থেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের আস্থাই এমন বৃহৎ উদ্যোগ সফল করার মূল শক্তি।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা পদে প্রথম প্রস্তাব পান শায়খ আহমদুল্লাহ। তবে তিনি নিজে দায়িত্ব না নিয়ে দেশের বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন–এর নাম প্রস্তাব করেন।

পরবর্তীতে দায়িত্ব গ্রহণের পর ড. খালিদ হোসেন হজ ব্যবস্থাপনায় একাধিক সংস্কার উদ্যোগ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত এক দশকের মধ্যে সর্বনিম্ন খরচে হজ পালনের সুযোগ সৃষ্টি হয়। হজ শেষে উদ্বৃত্ত থাকা প্রায় ৯ কোটি টাকা সরাসরি হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্ট মহল জানায়, পূর্ববর্তী বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত খরচ ও নানা ভোগান্তির অভিযোগ থাকলেও গত ১৮ মাসে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইমামদের ৯ম গ্রেডের কর্মকর্তা হিসেবে মর্যাদা প্রদান এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থান গ্রহণের বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা দাবি করেন, গত দেড় বছরে কোনো মন্দির বা পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, সততা, দক্ষতা ও জনআস্থার সমন্বয় ঘটলে রাজনৈতিক পদ ছাড়াও রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব—এই বার্তাই সামনে এনেছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

২৩৩ মেট্রিক টন ইফতার বিতরণ, হজ শেষে ৯ কোটি টাকা ফেরত—সততা ও সেবায় দৃষ্টান্ত

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x