ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জাতির উদ্দেশ্যে ভাষণের পটভূমি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পটভূমি ও উপস্থাপন ভঙ্গি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন পোস্ট ও বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে, শেখ হাসিনা তার ভাষণের সময় পেছনে  শেখ মুজিবুর রহমান–এর ছবি রাখতেন এবং টেবিলে থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’। সমর্থকদের দাবি, এটি ছিল দলীয় ঐতিহ্য ও ইতিহাসের ধারাবাহিকতার প্রতীক। তবে সমালোচকদের মতে, এ উপস্থাপনা রাজনৈতিক বার্তা বহন করত।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ভাষণে পেছনে জাতীয় প্রতীক ‘শাপলা’ ব্যবহার করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, তিনি ভাষণের পটভূমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ছবি প্রদর্শন না করে জাতীয় প্রতীক ব্যবহারের মাধ্যমে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতির উদ্দেশ্যে ভাষণের পটভূমি, প্রতীক ও উপস্থাপনভঙ্গি রাজনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যপটের প্রতিটি উপাদানই জনগণের কাছে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেয়।

সামাজিক মাধ্যমে এ নিয়ে পক্ষ-বিপক্ষের মতামত অব্যাহত রয়েছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জাতির উদ্দেশ্যে ভাষণের পটভূমি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x