বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সচিবালয়, ১৮ ফেব্রুয়ারি, বুধবার:
রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা জানান এবং দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, জনগণের কল্যাণে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রিসভা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মতামত