ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জেলা স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে জামায়াত থেকে টাকা গ্রহণের অভিযোগ করলেন বিএনপি নেতা!

জেলা স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে জামায়াত থেকে টাকা গ্রহণের অভিযোগ করলেন বিএনপি নেতা!                                     জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম  উপজেলা প্রতিনিধি  :  কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি গাজী কবির হোসেনের বিরুদ্ধে চৌদ্দগ্রামের স্থানীয় জামায়াত নেতা থেকে নগদ টাকার বিনিময়ে জামায়াতের পক্ষে কাজ করার অভিযোগ করেছেন আলী হোসেন নামে এক বিএনপি নেতা। এ নিয়ে আলী হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগকারী আলী হোসেন উপজেলার কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন মিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব গাজী কবির হোসেন।                                                                                   লিখিত ও ভিডিও বার্তায় বিএনপি নেতা আলী হোসেন দাবী করেন, স্বেচ্ছাসেবকদল নেতা গাজী কবির হোসেন দীর্ঘবছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র কর্ণধার, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে রাজনীতি, মিছিল-সমাবেশ করেছেন। নির্বাচনের ২০-২৫দিন পূর্বে তিনি (গাজী কবির) হঠ্যাৎ করে কামরুল হুদার পক্ষে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেন। তিনি আরও দাবী করেন, গাজী কবিরকে নাকি একসময় কামরুল হুদা সাহেব গালমন্দ করেছেন। এরই প্রতিশোধ হিসেবে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র বিশেষ করে হিংগুলা কেন্দ্রে জামায়াতের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে গোপনে  আতাত করে ধানের শীষকে ফেইল করোনোর মিশনে নামেন গাজী কবির। এরই অংশ হিসেবে হিংগুলা কেন্দ্রের একটি বুথে ধানের শীষের সকল এজেন্টদের বসান কিন্তু অন্য বুথগুলো খালি রাখেন। তবে লেনদেন এবং ধানের শীষের বিরুদ্ধে কাজ করার এমন অভিযোগ অস্বীকার করে গাজী কবির হোসেন দাবী করেন, অভিযোগকারীর মাথায় সমস্যা আছে। তার বড় ভাই সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আবুল কালাম আজাদ নয়ন এবার জামায়াতের পক্ষে কাজ করেছে। তাই সে (আলী হোসেন) আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যাচার করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জেলা স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে জামায়াত থেকে টাকা গ্রহণের অভিযোগ করলেন বিএনপি নেতা!

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x