সালথা - বোয়ালমারী দুই উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষ আহত -২০, ভাঙচুর ও অগ্নিসংযোগ
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে
ফরিদপুরে সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুই উপজেলার সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলার সীমান্তে ময়নদিয়া বাজার এলাকায় এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বারের সমর্থকদের সাথে সালথা উপজেলার খারদিয়া গ্রোমের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকাল ১০ টার দিকে সংঘর্ষ বাদে। এসময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এসময় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে দুই পক্ষের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের মোবাইল নাম্বার ও বন্ধ পাওয়া যায়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা - নগরকান্দা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়ার দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করা হয়। এঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত