জনগণের আস্থা অর্জনে সততা ও জবাবদিহিতার আহ্বান,সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি-এর পক্ষ থেকে টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ সকল প্রতিনিধি ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন।
বার্তায় তিনি বলেন, “আমরা সাংবাদিক। জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই আমাদের প্রত্যেককে দায়িত্বশীলতা, সততা, নম্রতা ও ভদ্রতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। একটি সত্যিকারের ও নির্ভরযোগ্য নিউজ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। কোন ধরনের গুজব, বিভ্রান্তিকর বা যাচাইবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য তিনি সকল প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
সোলতান আহমদ জোর দিয়ে বলেন, “সাংবাদিকতার মূল ভিত্তি হলো জবাবদিহিতা। জনগণের কাছে আমরা দায়বদ্ধ। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই নিশ্চিত করতে হবে এবং পেশাগত নীতিমালা মেনে চলতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, সকল প্রতিনিধির সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও নীতিনিষ্ঠ গণমাধ্যম হিসেবে দেশব্যাপী সুনাম অর্জন করবে।
মতামত