ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে সদর ও হোসেনপুর পুলিশের কড়া নজরদারি, বসানো হয়েছে একাধিক চেকপোস্ট

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট কার্যক্রম চালানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদরসহ বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ সড়কে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।

কিশোরগঞ্জ সদর এলাকায় জেলখানা মোড়সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই চেকপোস্ট কার্যক্রম চলে। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

এদিকে হোসেনপুর উপজেলাতেও একই ধরনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। হোসেনপুর থানার আশপাশসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পরীক্ষা করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিরাপত্তা জোরদারে নিয়মিত এ ধরনের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।এসময় আরও উপস্থিত ছিলেন এস আই ফরহাদ ও এস আই আজিজ৷

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে সদর ও হোসেনপুর পুলিশের কড়া নজরদারি, বসানো হয়েছে একাধিক চেকপোস্ট

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x