ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ৫ আগস্টের পর শক্তির দিন শেষ! ক্ষমতার অপব্যবহার বা কারও ওপর অন্যায়-অত্যাচার করা হলে, তাকে আইনের আওতায় আনা হবে। প্রতিটি নাগরিক যেন সঠিকভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তিনি। ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ (জিএসআইডি-২) আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এ মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।[TECHTARANGA-POST:23899] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। জয়পুরহাট কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ধান-চাল সংরক্ষণের গোডাউন নির্মাণ, কালাইয়ে হাউজিং প্রকল্প এবং আক্কেলপুরে মরিচ চাষিদের প্রণোদনা ও হর্টিকালচার ফার্মের উন্নয়ন করা হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।[TECHTARANGA-POST:23898] জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড ও প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে কালাই উপজেলার প্রায় ৩ হাজার ৩০০ কৃষক লাভবান হবেন। ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আব্দুল বারী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণির ৩ জন করে মোট ১৫ জন নারী শিক্ষার্থীকে সাইকেল প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার ও এক রঙের স্কুল ড্রেস দেওয়া, প্রতিটি প্রাইমারি স্কুলে প্যাড বিতরণের জন্য ৪১ হাজার কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।[TECHTARANGA-POST:23897] সভায় আরও বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার প্রমুখ।তথ্য, ডিসিপি

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী