ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: আজকের পত্রিকা

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ৫ আগস্টের পর শক্তির দিন শেষ! ক্ষমতার অপব্যবহার বা কারও ওপর অন্যায়-অত্যাচার করা হলে, তাকে আইনের আওতায় আনা হবে। প্রতিটি নাগরিক যেন সঠিকভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তিনি। ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ (জিএসআইডি-২) আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এ মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

জয়পুরহাট কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ধান-চাল সংরক্ষণের গোডাউন নির্মাণ, কালাইয়ে হাউজিং প্রকল্প এবং আক্কেলপুরে মরিচ চাষিদের প্রণোদনা ও হর্টিকালচার ফার্মের উন্নয়ন করা হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড ও প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে কালাই উপজেলার প্রায় ৩ হাজার ৩০০ কৃষক লাভবান হবেন। ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

আব্দুল বারী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণির ৩ জন করে মোট ১৫ জন নারী শিক্ষার্থীকে সাইকেল প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার ও এক রঙের স্কুল ড্রেস দেওয়া, প্রতিটি প্রাইমারি স্কুলে প্যাড বিতরণের জন্য ৪১ হাজার কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

সভায় আরও বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার প্রমুখ।

তথ্য, ডিসিপি

বিষয় : জেলার খবর রাজশাহী বিভাগ জয়পুরহাট প্রতিমন্ত্রী কর্মসংস্থান কালাই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x