ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজ সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।[TECHTARANGA-POST:23888] অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ দিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রয়েছেন।[TECHTARANGA-POST:23887] নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা-পুলিশ।[TECHTARANGA-POST:23886] অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম।

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার