ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজ সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রয়েছেন।

নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা-পুলিশ।

অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম।

বিষয় : আওয়ামী লীগ গ্রেপ্তার নেত্রকোনা ময়মনসিংহ বিভাগ আইন অভিযান ওসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজ সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রয়েছেন।

নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা-পুলিশ।

অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x