ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের নির্বাচনী তৎপরতা জোরদার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মাজারুল ইসলামের সমর্থনে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে কিশোরগঞ্জ সদর তাতী দল। এরই ধারাবাহিকতায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার ভরপুল এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাতী দলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, রিকশাচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাজারুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, জনঘনিষ্ঠতা ও কিশোরগঞ্জ–১ আসনের উন্নয়নে তার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তারা বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত একজন প্রকৃত জনপ্রতিনিধিই এই অবহেলার অবসান ঘটাতে পারেন।

নেতৃবৃন্দ আরও জানান, জনাব মাজারুল ইসলাম নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়েই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তাতী দলের আহ্বায়ক জনাব সাহেব আলী, কিশোরগঞ্জ সদর তাতী দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন, আহ্বায়ক রাকিব মাহবুব পুল্টন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, আজিজুল ইসলাম হীরা, হেলাল উদ্দিন, শরিফুল ইসলাম ও শাজাহান সাজু। এছাড়াও তাতী দলের সদস্য রাসেল, রোকন, মামুন, আতাউর রহমান, আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক কর্মী কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রতি আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়, যা পুরো কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের নির্বাচনী তৎপরতা জোরদার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x