ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চান্দিনায় ধানের শীষের জোয়ার: ড. রেদোয়ান আহমেদের উঠান বৈঠকে জনতার ঢল

ইমদাদুল ইসলাম রনি,কুমিল্লা জেলা প্রতিনিধি

চান্দিনা, কুমিল্লা: কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় নির্বাচনী উত্তাপ দিন দিন তীব্র হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব বেলাশ্বর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল কেন্দ্রভিত্তিক উঠান বৈঠক।

১নং ও ৪নং ওয়ার্ডের ভোটারদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে। এতে কচুয়ারপাড়, আংশিক বেলাশ্বর ও মধ্য বেলাশ্বর এলাকার বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেদোয়ান আহমেদ বলেন,

“চান্দিনার সার্বিক উন্নয়ন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।”

বিএনপি নেতা রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা কবির উদ্দিন ভূইয়া, সাবেক কাউন্সিলর আবদুস সামাদ, যুবদল নেতা আবুল হাশেম এবং কেন্দ্রের প্রধান সমন্বয়ক ও ছাত্রদল নেতা তারেকুল ইসলাম বাবুসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন।

সভা শেষে ড. রেদোয়ান আহমেদের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চান্দিনায় ধানের শীষের জোয়ার: ড. রেদোয়ান আহমেদের উঠান বৈঠকে জনতার ঢল

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x