ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সেনাবাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ নিয়ে প্রশ্নের মুখে জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সেনাবাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ নিয়ে প্রশ্নের মুখে জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান

সেনাবাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ নিয়ে প্রশ্নের মুখে জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান

ডেস্ক রিপোর্ট

ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের একটি ভিডিও ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে সেনাবাহিনীর সদস্যদের সাথে তার উদ্ধত ও অসম্মানজনক আচরণ দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকলে তিনি দাবি করেন, ভিডিওটি নাকি এক মাস আগের।

তবে এই দাবিকে কেন্দ্র করেই উঠছে একাধিক প্রশ্ন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী—

ওসমানী হাদী মারা যান: ১৮ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসেন: ২৫ ডিসেম্বর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশে আসেন: ১৩ জানুয়ারি ২০২৬

এদিকে জানা গেছে, ঢাকা–১৭ আসনে জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে সরকারিভাবে সশস্ত্র গানম্যান বা পুলিশি নিরাপত্তা পান।

অর্থাৎ, তর্কের খাতিরে যদি ভিডিওটি এক মাস আগেরও হয়—তবুও প্রশ্ন থেকেই যায়:

দেশপ্রহরী সেনাবাহিনীর সাথে এমন অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ কি কোনোভাবেই গ্রহণযোগ্য?

বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্টনমেন্ট কোনো সাধারণ এলাকা নয়। এটি সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক।

বাংলাদেশে—

পুলিশ

র‍্যাব

বিমান বাহিনী

নৌ বাহিনী

কেউই সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারে না।

এমনকি ক্যান্টনমেন্টের ভেতরে এমন সংবেদনশীল এলাকাও রয়েছে, যেখানে সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তারও প্রবেশাধিকার নেই।

তাহলে প্রশ্ন উঠছে—নির্বাচনের আগেই, শুধুমাত্র তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হওয়ার যুক্তি দেখিয়ে, ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে ঢোকার চিন্তা তার মাথায় এলো কীভাবে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এমন দায়িত্বজ্ঞানহীন ও শৃঙ্খলাবিরোধী মানসিকতা প্রকাশ পায়, তবে ক্ষমতায় গেলে আচরণ কেমন হতে পারে—সেটা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান ও তদন্ত দাবি করছেন সচেতন নাগরিকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ নিয়ে প্রশ্নের মুখে জামায়াত প্রার্থী এস এম খালিদুজ্জামান

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x