ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নারীদের ফ্যামিলি কার্ড–কৃষকদের কৃষক কার্ড বাস্তবায়নের অঙ্গীকার, শিবরামপুরে বিএনপির জনসভায়- মনজুরুল ইসলাম

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর বাবুরহাটে মতিয়ারের মিল চাতালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দিন আহমেদ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সরকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাসসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। পাশাপাশি দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করে সার, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করা হবে, যাতে কৃষকরা সরাসরি সরকারি সহায়তার সুফল পান।

বক্তারা আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষই জনগণের একমাত্র ভরসা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান তাঁরা।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নারীদের ফ্যামিলি কার্ড–কৃষকদের কৃষক কার্ড বাস্তবায়নের অঙ্গীকার, শিবরামপুরে বিএনপির জনসভায়- মনজুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x