ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ ।

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে একটি বেকারিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে বেকারির মালামালসহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার শ্রীপুর রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

যৌথ মালিকানার বেকারিটি স্থানীয় পর্যায়ে ভোগ্যপণ্য সরবরাহ করতো। এ ঘটনায় অগ্নিসংযোগকারী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বেকারি মালিক পক্ষের লোকজন ও স্থানীয়রা। ওই ব্যক্তির নাম জানা যায়নি।

বেকারির কর্মচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর রাতে হঠাৎ বেকারির পূর্ব কোনা থেকে আগুন লাগে। আগুন লাগার পর ভেতরে থাকা শ্রমিকরা দৌড়ে বের হয়ে যায়। তাদের ডাকাডাকিতে সেখানে আশপাশের বাসিন্দারা উপস্থিত হন। নিজেরা আগুন নেভাতে চেষ্টা চালান। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁরা জানান, আগুনে বেকারির ভেতরে সবকিছু পুড়ে গেছে। তবে দ্রুত লোকজন বেড় হয়ে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। 

বেকারির মালিক পক্ষের একজন রফিকুল ইসলাম রকি বলেন, তাঁরা মনে করেন এটি সহিংসতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। একজনকে আটক করে  পুলিশে দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য পাওয়া যাবে। তবে, তার নাম পরিচয় জানতে পারিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ সাংবাদিককে বলেন, একজনকে লোকজন আটক করে পুলিশে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ ।

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x