আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ | নেত্রকোণা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া নেত্রকোণা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব কানাই লাল সরকার, পুলিশ সুপার (কমান্ড্যান্ট), আইটিসি, নেত্রকোণা; জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নেত্রকোণা; জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল); জনাব আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল); জনাব মোঃ গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল)সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
মতামত