চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে "মেধাবীদের খুঁজে" বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ
শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার --------সালাহউদ্দিন আহমদের
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে "মেধাবীদের খুঁজে" শীর্ষক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরিয়া কোরক বিদ্যাপিট স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ।
অনুষ্ঠানে তিনি বলেন, মেধাবীরাই জাতির ভবিষ্যৎ । শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ নিশ্চিত করা গেলে দেশ এগিয়ে যাবে । ছাত্রসমাজকে নৈতিকতা, দেশপ্রেম ও শিক্ষায় সমৃদ্ধ হয়ে নেতৃত্বে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন ।
পরে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে নিজে এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী পুরস্কার ও সনদ তুলে দেন । এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে ।
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
০১৮৬৩২১৪৩৪৫
মতামত