ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নারীদের নিয়ে কটুক্তির অভিযোগে বেলকুচিতে কর্মজীবী মহিলাদের ঝাড়ু মিছিল

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঝাড়ু মিছিল করেছে কর্মজীবী সচেতন নারী সমাজ–এর সদস্যরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার ফেসবুক বক্তব্যে নারীদের সম্পর্কে অবমাননাকর ও অশালীন মন্তব্য করেছেন। এর প্রতিবাদ জানাতে তারা ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদকারীরা ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সবার হাতে ঝাড়ু ছিল, যা তারা “নারী সমাজের সম্মান রক্ষার প্রতীকী প্রতিবাদ” হিসেবে বহন করেন বলে জানান।

বক্তারা বলেন, নারীদের মর্যাদা ক্ষুণ্ন করে এমন যেকোনো বক্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তারা এ ধরনের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারীর সম্মান, অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও তারা প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নারীদের নিয়ে কটুক্তির অভিযোগে বেলকুচিতে কর্মজীবী মহিলাদের ঝাড়ু মিছিল

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x