কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ডেস্ক রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৬ (সদর) নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেছেন লালমাই উপজেলার ১ নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম।
গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের দুঃখ–দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনা হয়। পাশাপাশি দেশ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
গণসংযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে করে কুমিল্লা সদরবাসীর মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে ওঠে বলে মন্তব্য করেন উপস্থিত নেতারা।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কুমিল্লা–৬ আসনের মানুষ ঐক্যবদ্ধ। তারা আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।
মতামত