ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া এলাকায় ধানের শীষের বিশাল জনসভা

মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জনসভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলার জয়েন্ট সেক্রেটারী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জনাব জাহিদুল হাসান লাবলু। তিনি তার বক্তব্যে বলেন, “ধানের শীষ এ দেশের গণমানুষের প্রতীক। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন সালথা উপজেলার সাবেক জয়েন্ট সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, সাখাওয়াত হোসেন জয়নাল এবং সালথা উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মোল্যা। তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই অবস্থার পরিবর্তন সম্ভব।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ইকরাম মোল্যা, সাজাহান মেম্বার, মানোয়ার হোসেন। পাশাপাশি ফরিদপুর ইয়াছিন কলেজের সাবেক ভিপি ইমরান শেখ এবং সালথা উপজেলার ছাত্রনেতা আরিয়ান হাসান হৃদয় জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। ছাত্রনেতারা তরুণ সমাজকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনসভা শেষে উপস্থিত সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সোনাপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের উপস্থিতিতে জনসভাটি এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে রূপ নেয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া এলাকায় ধানের শীষের বিশাল জনসভা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x