বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পুলিশ লাইন্স-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর–২০২৬ উপলক্ষে শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শনিবার (৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.) বান্দরবান পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
মতামত