সোনারগাঁয়ে কলতাপাড়া যুব সমাজের উদ্যোগে ডিকবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলতাপারা এলাকায় কলতাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডিকবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিলাবো স্পোর্টিং ক্লাব ও কলতাপাড়া স্পোর্টিং ক্লাব। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। অনুষ্ঠানের সভাপতি ছিলেন খাইরুল ইসলাম সজীব, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা যুবদল। খেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া ভূঁইয়া, আহ্বায়ক, সোনারগাঁ উপজেলা ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আল মামুন ভূঁইয়া, সহ-কোষাধ্যক্ষ, সোনারগাঁ উপজেলা বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক খেলার সময় বলেন,
"আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।"
অপরদিকে, অনুষ্ঠানের সভাপতি খাইরুল ইসলাম সজীব সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন,
"আমার বাবা আজহারুল ইসলাম মান্নান বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। এলাকায় গ্যাস সংকটের সমাধান, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, ভূমিদস্যুতা রোধসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন।"
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অতিথিবৃন্দ এ ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলায় জয়লাভ করেছে তিলাবো স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলকে তাদের সম্মাননা ও পুরস্কার প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ হাতে তুলে দেন।
মতামত