পটিয়ায় বাইক দূর্ঘটনায় নৌ সদস্য নিহত।
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের শেয়ানপাড়া পয়েন্টে বাইক দূর্ঘটনায় বাইক চালক মোঃ সাকিব (৩৯)নামের এক নৌ সদস্য নিহত ও সাথে থাকা মো: ইকবাল (২৯)গুরতর আহত হয়।
স্হানীয় সুত্রে জানা যায়,৩০শে জানুয়ারি শুক্রবার সকাল ৭টায় বাইক আরোহী মো: সাকিব বন্ধু মো:ইকবাল হোসেনকে নিয়ে ঘুরতে পটিয়া বাইপাস সড়কে চলে আসলে পিছন থেকে হানিফ এন্টারপ্রাইজ তাদের বাইককে ধাক্কা দিয়ে চলে যায়।এই সময় টহল দেয়া র্্যাব সদস্যর একটি টিম তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক সাকিবকে মৃত্যু ঘোষণা দেন। আহত ইকবাল সহ উভয়কে চমেক হাসপাতালে পাঠানো হয়।
নিহত সাকিব বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সৈনিক।আহত ইকবাল চট্টগ্রাম পতেংগা এলাকার মৃত আবু হানিফের পুত্র।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি হারুনর রশীদ বলেন,সকাল ৭টায় পটিয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় একজন বাইক আরোহী নিহত ও অপরজন আহত হয়।
মতামত