লালমাই মোবাশ্বের আলম ভূঁইয়ার ধানের শীষে প্রার্থীতা ঘোষণাকে কেন্দ্র করে বাকই উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল।
রবিবার(২৫ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় বাকই উওর ইউনিয়ন নূরপুর বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়ে।
মিছিলে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জামাল হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার এবং লালমাই উপজেলা যুবদলের সদস্য ও বাকই উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রার্থী মো. এনায়েতুল্লাহ মিলন।
এ সময় বাকই উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলটি লালমাই নূরপুর বাজারে গুরুত্বপূর্ণ সড়কটি প্রদক্ষিণ করে শেষ হয়।
মতামত