আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত:
বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম রিপনের সচিত্র প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান কবির,জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও রিটার্নিং অফিসার,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ও সরকারি রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পূর্বাচল সেনাবাহিনী ক্যাম্প, রূপগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্প এবং আনসার আঞ্চলিক বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এই সভায় নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, প্রচারণা কার্যক্রম, ভোটগ্রহণকালীন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রার্থীদের পারস্পরিক সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা হবে—এ মর্মে সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজনে:
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস,
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

মতামত