ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রথম জনসভা, টঙ্গীতে জনসমুদ্রে রূপ নেয় মিছিল।

ইমন চৌধুরী স্টাফ রিপোর্টার 

আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে।  টঙ্গী শহর থেকে এই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভা উপলক্ষে মাহমুদুল হাসান মিরন ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়, যা টঙ্গীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়।

মিছিল ও জনসভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ধানের শীষ, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই টঙ্গীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এমন মনজুরুল করিম রনি। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“গাজীপুর-২ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জনগণের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে গাজীপুর-২ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব এলাকায় রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।

সভায় বিশেষ অতিথি ও বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

জনসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই প্রথম জনসভা ও বিশাল মিছিল গাজীপুর-২ আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রথম জনসভা, টঙ্গীতে জনসমুদ্রে রূপ নেয় মিছিল।

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x