দুই কিডনি বিকল: বাঁচতে চায় নীলফামারীর কলেজছাত্র গৌতম রায়, প্রয়োজন মানবিক সহায়তা
নীলফামারীর ডিমলা উপজেলার কুমারপাড়া গ্রামের কলেজছাত্র গৌতম রায় (২১) বর্তমানে মারাত্মক শারীরিক সংকটে দিন কাটাচ্ছেন। নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর দুইটি কিডনিই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গৌতম রায়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার বর্তমান অবস্থায় বাংলাদেশে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে।
চিকিৎসকদের ধারণা অনুযায়ী, বিদেশে চিকিৎসা করাতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে। যা একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। ইতোমধ্যে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে পড়েছে।
এমতাবস্থায় গৌতম রায়ের পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তারা আশা করছেন, সবার সামান্য সহায়তায় একটি তরুণ প্রাণ নতুন করে বেঁচে থাকার সুযোগ পেতে পারে।
মানবিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর দেওয়া হয়েছে—
বিকাশ নম্বর: ০১৩২২৬০৯৪৯২
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,
“আপনাদের সামান্য সহায়তাই গৌতমের জীবনের জন্য বড় আশার আলো হয়ে উঠতে পারে। মানবতার হাত বাড়িয়ে দিন, বাঁচাতে সাহায্য করুন একটি জীবন।”
.jpg)


মতামত