ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লার প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম

উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারীর নির্বাচনী ব্যানার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া বড় মাদ্রাসার সামনে স্থাপিত প্রার্থীর নির্বাচনী ব্যানার দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে বা ভোরের দিকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ব্যানারটি ছিঁড়ে ফেলে। সকালে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবহিত করেন।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থকরা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং প্রার্থীর জনপ্রিয়তায় বাধা সৃষ্টি করতেই এমন ন্যাক্কারজনক কাজ করা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারীর পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লার প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x