লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লালমোহন উপজেলার ডাক্তার আজারুদ্দিন কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নের বাসিন্দা। নিহতদের মধ্যে একজন আবু তাহের (৪৫) এবং অপরজন অলিউল্লাহ (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে গভীর শোক। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত