টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক।
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড স্টেশন টেকনাফের উদ্যোগে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মতামত